নওগাঁ জেলা গারে, এবারের ঈদুল ফিতরের ঈদে নতুন চমক দেখালেন, জেল সুপার রত্না রায় ও জেলার মোঃশাহরিয়ার আলম চৌধুরী। ঈদূল ফেতর মোসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান কিন্তু বিভিন্ন পেশা জীবি মানুষ রাজনৈতিক ও বিভিন্ন কারণে কারাগারে ঈদ করতে হয়েছে।
সেখানে রাষ্ট্রের ও কারা, নিয়ম মেনে বন্ধীদের যতটুকু সম্ভব ভালো খাবারের ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন এবং জেল খানা রঙিন বাতিদিয়ে আলোকসজ্জা ও বিভিন্ন রংএর ফেষ্টু দিয়ে জেল খানা সাজিয়েছেন যা অতীতে এমন সুন্দর ভাবে সাজানো দেখা যায়নি, জেল সুপার রত্না রায় ও জেলার মোঃ শাহরিয়ার আলম চৌধুরী বলেন আইজি প্রিজনের নির্দেশনায় এমনটি করা হয়েছে।

জেলখানা ষ্টাফদের জন্য দেওয়া হয় একই রংএর পাজ্ঞাবী। ঈদের পরদিন সকল বন্ধীদের নিকট আত্মীয়রা নির্দারিত তারিখ ছাড়া সাক্ষাৎ এর সুযোগ পেয়েছেন আরও পেয়েছেন,সবাই ৫ মিনিট করে বাড়িতে মোবাইলে কথা বলা এবং বাড়ির রান্না করা বিভিন্ন রকমের সাধের খাবারের সুযোগ পেয়েছে, বন্ধীদের যা অতীতে এই সুযোগ ছিল না। দর্শনার্থীদের জন্য ছিল, জেলা কারাগারের পক্ষে কোমল পানীয় ও গোলাপ ফুলের ষ্টিক এবং বাচ্চাদের জন্য ছিল চকলেট।
এবিষয়ে জেল সুপার রত্না রায় ও জেলার মোঃ শাহরিয়ার আলম চৌধুরী কে জিজ্ঞেস করলে জানান ডিআইজি প্রিজনের নির্দেশনায় আমরা এমন পরিবেশনের চেষ্টা করেছি, আরও জিজ্ঞেস করা হয় অনান্য জেলার কারাগারে কি এমন আয়োজন করা হয়েছে কিনা,জেলা মোঃ শাহরিয়ার আলম চৌধুরী বলেন এমনই হওয়ার কথা তবে অন্য কোন জেলা কারাগারে কতটুকু হয়েছে তা আমার জানা নাই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন