নওগাঁর মান্দায় পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলা–এ ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে “ইসলামের আলো” শিরোনামে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে দুইদিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, সংসদ সদস্য, নওগাঁ-৪ (মান্দা) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোখলেসুর রহমান কামরুল, নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, ইসলামের সুমহান আদর্শ ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password