নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে পিন্টুর রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পিন্টুর রহমান বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, হঠাৎ বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন