লক্ষ্মীপুরে চেঞ্জ ফর ফিউচারের উদ্যোগে ইফতার পার্টি

লক্ষ্মীপুরে চেঞ্জ ফর ফিউচারের উদ্যোগে ইফতার পার্টি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফর ফিউচারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ১৮ মার্চ, ২০২৬,  রোজ বুধবার, লক্ষ্মীপুর নিউজের সম্পাদক ও চেঞ্জ ফর ফিউচারের সভাপতি জনাব মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলার টুমচর গ্রামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:রেজাউল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) ওয়াহিদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ২১ নং টুমচর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন, মো:মোক্তার হোসেন (চেয়ারম্যান পদপ্রার্থী ২১ নং টুমচর ইউনিয়ন), মো:সাজ্জাদ হোসেন বাহার (চেয়ারম্যান পদপ্রার্থী ২১ নং টুমচর ইউনিয়ন), মুজাহিদুল ইসলাম নোবেল (সভাপতি, চেঞ্জ ফর ফিউচার),মাহফুজুর রহমান (সাধারণ সম্পাদক, চেঞ্জ ফর ফিউচার), শাহাদাত কামাল (যুগ্ম সাধারণ সম্পাদক, চেঞ্জ ফর ফিউচার), ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চেঞ্জ ফর ফিউচারের সদস্যবৃন্দ।

সংগঠন কর্তৃক রক্তদাতাদের সম্মাননা প্রদানকালে অতিরক্ত সুপার মোঃ রেজাউল হক (সদর সার্কেল) বলেন, "রক্তদান করা একটা মহৎ কাজ, আপনারা রক্তদান করুন, এতে আপনারাও লাভবান হবেন, একবার রক্তদান করতে গেলে অনেকগুলো রক্তের টেস্ট করা হয়। আর এর মাধ্যমে আপনারা বিনামূল্যে আপনাদের রক্তের বিভিন্ন পরীক্ষাও করিয়ে নিতে পারেন। "

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ সংগঠন কর্তৃক সোলার স্ট্রীট লাইট ইনস্টলেশনের সময় বলেন, "আপনাদের সংগঠন থেকে স্ট্রীট লাইট প্রদানের মাধ্যমে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।  এর মতো মহৎ কাজের জন্য সংগঠনকে ধন্যবাদ জানাই।  আপনারা এ ধরনের মানব সেবামূলক কাজ করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। "

লক্ষীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম পাভেল বলেন, "চেঞ্জ ফর  ফিউচারের কাজগুলো মহৎ। যুগে যুগে এ মহৎ সংগঠনগুলো মানবসেবায় নিয়োজিত থাকুক। আমরা আপনাদের পাশে থাকবো।" 

চেঞ্জ ফর ফিউচারের সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম নোবেল বলেন, "ইউনাইটেড উই স্ট্রং,ডিভাইডেড উই ফল। আমরা একদল তরুনকে একত্রিত করে ২০২০ সালের ১ জুলাই   সংগঠনটি প্রতিষ্ঠা করি।  ইতোমধ্যে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ, মানব দেয়াল নির্মাণ, সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বিজয় দিবসে  সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন, পাঠাগার নির্মাণ, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিনামূল্যে ওষুধ প্রধান, বন্যার্তদের ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছে। এগুলা সম্ভব হয়েছে কেবল একত্রিত হওয়ার কারণে। আমরা ধর্ম-বর্ণ, ছোট বড়, শত্রু -মিত্র নির্বিশেষে সবাইকে একই ছায়ার তলে আনতে পেরেছি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা ভবিষ্যতে আরো চমক নিয়ে হাজির হব ।"

উল্লেখ্য, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে চেঞ্জ ফর ফিউচারের মাধ্যমে রক্তদাতাদের ক্রেস্ট প্রদান, ঈদ উপহার সামগ্রী বিতরণ, এলাকায় ১০ টি সোলার স্ট্রীট লাইট ইনস্টলেশন এবং টুমচর বটতলা বাজার নামে স্থানীয় এক বাজারের নতুন নামকরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password