নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নসোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।

নিহত চারজন হলেন, ওই গ্রামের নমির হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), তাদের ছেলে পারভেজ (৯), মেয়ে সাদিয়া রহমান (৩)। স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করলে খাটের উপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় চারজনের লাশ দেখতে পায়।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ওসি মাহবুবুর রহমান বলেন, “চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

মন্তব্যসমূহ (০)


Lost Password