গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬ হাজার ২ শত ৭০ জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা চত্বরে আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নূর মোহাম্মদ সহ স্থানীয় কৃষকরা। সরকার ও কৃষি বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকারভোগী উপস্থিত কৃষকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password